বিজ্ঞানপোকা
দক্ষিণ আফ্রিকার লেখক কোরাল হার্ট ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় ৩৭০টিরও বেশি বই প্রকাশ করেছেন। প্রকাশনা জগতে এআই ব্যবহারের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি সমালোচনা ও মৃত্যুর হুমকির মুখেও পড়েছেন। পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করা এই লেখক আগে প্রায় ১৪ বছর প্রকাশনা শিল্পে কাজ করেছেন এবং এআই ছাড়াই কয়েক ডজন বই লিখেছেন। হার্টের কাজের পদ্ধতিতে গল্পের ধারণা, চরিত্র, লেখার ধরন ও অধ্যায়ের পরিকল্পনা তিনি নিজেই তৈরি করেন। এরপর বিভিন্ন এআই মডেল দিয়ে খসড়া লেখান, সম্পাদনা ও ধারাবাহিকতার ভুল সংশোধন করেন এবং শেষে মানব প্রুফরিডার দিয়ে লেখা যাচাই করান। তাঁর দাবি, এ পর্যন্ত বই বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি কপি এবং চলতি বছরেই আয় ছাড়িয়েছে ১০ লাখ ডলার। তবে তাঁর কাজকে অনেকে নিম্নমানের এআই-নির্ভর কনটেন্ট বলে সমালোচনা করছেন। #BigyanPoka #বিজ্ঞানপোকা #ArtificialIntelligence #AIWriting
সূত্র: TBS

